Sunday, September 6, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে বদলে যাচ্ছে আরো ৮ স্টেশনের নাম

মোদী সরকার ক্ষমতায় আসার পরেই দেশের একাধিক জায়গার নাম পরিবর্তন হয়েছিল। কোথাওবা শহর ও রাস্তার নামও পরিবর্তন করা হয়েছে।

সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে উত্তরপ্রদেশে। এলাহাবাদ নাম বদলে করা হয়েছে প্রয়াগরাজ, মুঘল সরাই জংশনের নাম করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার বদল করা হচ্ছে আমেঠির ৮টি স্টেশনের নাম।

এর আগে ১২ ফেব্রুয়ারি আমেঠির ৮টি স্টেশনের নাম বদলের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করে উত্তরপ্রদেশ সরকার। সেই আবেদন মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ঐতিহ্যকে স্বরণ করার জন্যেই এই স্টেশনগুলোর নাম পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে যোগি আদিথ্যনাথ সরকার।

যেসব স্টেশনের নাম বদল হয়েছে

১. কাশিমপুর হল্ট-জাইস সিটি।

২. জাইস-গুরু গোরক্ষনাথ ধাম।

৩ বানি- স্বামী পরমহংস।

৪. মিসরৌলি-মা কালীকান ধাম।

৫. নিহালগড়-মহারাজা বিজলি পাসি।

৬. আকবরগঞ্জ-মা আহোরা ভবনী ধাম।

৭. ওয়ারিশগঞ্জ-অমর শহিদ ভালে সুলতান।

৮. ফুরসতগঞ্জ-তপেশ্বরনাথ ধাম।

খুব শীঘ্রই ওইসব স্টেশনগুলিতে নতুন নাম দেখা যাবে এবং তা রেলের সাইটেই বদলে দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর রেলের লখনউ ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার রেখা শর্মা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories