Wednesday, October 21, 2026
24 C
Kolkata

কোরআন মুখস্থের পাশাপাশি জেইই মেইনে ৯৯.৯২৭ পার্সেন্টাইল পেয়ে নজির গড়ল নাসিকের ১৫ বছরের সৈয়দ জায়েদ সাদিক

মহারাষ্ট্রের নাসিক শহরের এক কিশোরের সাফল্যের গল্প এখন সকলের মুখে মুখে। মাত্র ১৫ বছর বয়সে জেইই মেইন ২০২৬ (সেশন ২) মহারাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নজর কাড়ল হাফিজ সৈয়দ জায়েদ সাদিক। তিনি পেয়েছেন ৯৯.৯২৭ পার্সেন্টাইল, যা যে কোনও ছাত্রের জন্যই বড় অর্জন।ছোট বয়স থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিয়েছেন। এই দুই ক্ষেত্রেই তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।জানা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সেই তিনি সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করে ফেলেছেন। প্রথমে মাদ্রাসায় তাঁর ধর্মীয় শিক্ষার শুরু হয়। পরে স্কুলের পড়াশোনার চাপ বাড়ায়, সময়ের অভাবে তিনি বাড়িতেই কোরআন মুখস্থ করার কাজ চালিয়ে যান। নবম শ্রেণিতে পড়ার সময় একজন শিক্ষকের সাহায্য এবং মায়ের তত্ত্বাবধানে তিনি এই গুরুত্বপূর্ণ কাজ শেষ করেন।শুধু ধর্মীয় শিক্ষা নয়, সাধারণ পড়াশোনাতেও তিনি সমান দক্ষ। দশম শ্রেণিতে তিনি ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর জেইই মেইনের দুই সেশনেই ৯৯ পার্সেন্টাইলের বেশি নম্বর পেয়ে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। জায়েদের পরিবার জানায়, এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা। তাঁর বাবা সৈয়দ সাদিক ও মা সৈয়দ জাউকিয়া সবসময় তাঁকে উৎসাহ দিয়েছেন এবং পড়াশোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। পরিবারের সহযোগিতাতেই তিনি পড়াশোনা ও ধর্মীয় শিক্ষার মধ্যে সঠিক ভারসাম্য রাখতে পেরেছেন।একটি শিক্ষিত পরিবারে বড় হওয়া জায়েদের জন্যও এটি গর্বের বিষয়। তাঁর দাদু প্রয়াত সৈয়দ সাত্তার আলি রোশন ছিলেন এক সময়ের সম্মানিত মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক। পরিবারের সেই শিক্ষার ধারাই যেন তিনি এগিয়ে নিয়ে চলেছেন। জানা গিয়েছে, এখন জায়েদ জেইই অ্যাডভান্সডের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর লক্ষ্য, দেশের নামী আইআইটি-গুলির একটিতে ভর্তি হওয়া। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যে নাসিক জুড়ে শুভেচ্ছার ঢল নেমেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories