Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

পরের বছর ২০২১ সালে ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, জানিয়ে দিল ICC

এনবিটিভি ডেস্ক: করোনা ভাইরাসের কারণে চলতি বছরে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে ICC। স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় হবে তা নিয়ে ছিল আজকের আইসিসি-বোর্ড মিটিং।

আজকের বৈঠকে জানিয়ে দেওয়া হল, পরের বছর ২০২১ সালে ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হবে ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতের অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বকাপ ফাইনাল হবে ১৪ নভেম্বর, ২০২১।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতেই হবে ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বর উইন্ডোতেই হবে বিশ্বকাপ। ফাইনাল ২০২২ সালের ১৩ নভেম্বর।

২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (৫০ ওভারের) হবে ভারতে। অক্টোবর-নভেম্বর উইন্ডোতে হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ২৬ নভেম্বর ২০২৩।

এদিকে, পরের বছর নিউ জিল্যান্ডের মাটিতে ফেব্রুয়ারি-মার্চ মাসে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আসর বসার কথা ছিল। শুক্রবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে তা একবছর পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালের পরিবর্তে ৬ ফেব্রুয়ারি ২০২২ সালে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ৭ মার্চ, ২০২২।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories