Monday, June 8, 2026
30.1 C
Kolkata

নবম শ্রেণীর ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

এনবিটিভি ডেস্ক: মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর অঞ্চলের কাহালা গ্রামে। বাড়ির পাশের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্থানীয়দের নজরে আসে কিশোরের দেহ। যদিও পরিবারের অভিযোগ মাদক আসরের প্রতিবাদ করায় তাদের সন্তানকে খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছে।আর এই সমস্ত ঘটনায় জড়িত রয়েছে স্থানীয় বেশকিছু মানুষ।এদিকে মোথাবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে মৃত কিশোরের নাম আলকরিম সাইন(১৭)। স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বাবা আশু সাইন। পরিবার সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে এলাকায় ব্রাউন সুগার মাদক আসরের প্রতিবাদ করেছিল মৃত কিশোর। বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় প্রতিবাদ করা নিয়ে রয়েল শেখ ও সাহিল শেখ এর সঙ্গে গন্ডগোল হয়। সেই নিয়ে সোমবার রাতে এলাকায় একটি সালিশি সভা বসে। সালিশি সভা শেষ করে বাড়ি ফিরে এসে পরিবারের লোকেরা এই কিশোরকে আর খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজি করতে গিয়ে সকালে বাড়ির পাশেই পরিতক্ত জায়গায় ঝুলন্ত অবস্থায় নজরে আসে।

ঘটনা প্রসঙ্গে মৃতার বাবা আশু সাইনের অভিযোগ,মাদক নেশার প্রতিবাদ করায় ছেলের সাথে গণ্ডগোল হয়েছিল।এরপর স্থানীয় বাসিন্দা আরশেদ শেখ ও তার ছেলে বাড়ি এসে হুমকি দেন। তাই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। আর সেই সমস্ত ঘটনাকে ঘিরে রাতে একটি সালিশি সভা হয় বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য।গভীর রাতে সভা শেষ করে বাড়ি ফিরে এসে দেখেন ছেলে আলকরিমের খোঁজ নেই। খোঁজাখুঁজি করতে রাত পার করে সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

এদিকে ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কি ঘটনা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories