Monday, June 8, 2026
30.1 C
Kolkata

বেহাল রাস্তা – সংস্কারের দাবিতে অবরোধ

এনবিটিভি ডেস্ক,পাণ্ডবেশ্বর : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার উখরা- কুমারডিহি রাস্তার বাঁকোলা মোড়ে সকাল ন’টা থেকে শুরু হয় অবরোধ । চলে প্রায় ঘণ্টা চারেক । পরে ইসিএল সংস্থা রাস্তা দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিলে উঠে বিক্ষোভ ।

যেখানে সেখানে খানাখন্দ । পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর বোল্ডার । বর্তমানে এমনই বেহাল অবস্থা উখরা – কুমারডিহি যাওয়ার রাস্তাটির বাঁকোলা মোড়ের ।
লকডাউন এর কারণে এখন বাস সহ বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে । তবে অন্য সময় এই রাস্তা দিয়ে কুমারডিহি থেকে দুর্গাপুর , বেনাচিতি , রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর রুটের একাধিক মিনিবাস চলাচল করে । এছাড়া উখরা থেকে কুমারডিহি পযন্ত চলে অনেক অটো, টোটো সহ বাইক ছোট-বড় অসংখ্য গাড়ি । বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থায় রয়েছে । খানাখন্দের পাশাপাশি পিচ উঠে বেরিয়ে রয়েছে পাথর বোল্ডার । সম্প্রতি টানা বৃষ্টি হওয়ায় জল জমে রাস্তার খানাখন্দ গুলি জলাশয়ের আকার নিয়েছে । যে কোন সময় এই রাস্তায় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের । পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটি ইসিএলের রাস্তা । সব সময়এই রাস্তা দিয়ে ইসিএল এর কয়লা বোঝাই ভারী লরি যাতায়াত করে । ফলে রাস্তাটির এই হাল । রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব ও তাদের । তিনি জানান ইসিএল সংস্থার কাছে দু মাস আগে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েছি । কিন্তু কোন কাজ হয়নি । এখানে প্রায় দিন দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তার কারণে । মাস খানেক আগে টোটো করে যাওয়ার সময় টোটো উল্টে আহত হন কুমারডিহির এক মহিলা । তখন বিষয়টি ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে ছিলাম । তারা রাস্তাটি সংস্কার করার পরিবর্তে গর্ত গুলি ঢাকার জন্য মরাম ও বোল্ডার ফেলেছিল । কিন্তু টানা বৃষ্টির কারণে সেই মরাম উঠে গিয়ে ফের জলাশয় এর আকার নিয়েছে খানাখন্দ গুলো, বলে জানান নরেন বাবু । ঘন্টা চারেক চলে বিক্ষোভ । পরে ইসিএল কর্তৃপক্ষ দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায় ।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories