Saturday, September 5, 2026
28 C
Kolkata

কর্ণাটক হিজাব রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলায়

জৈদুল সেখ, মুর্শিদাবাদ: গত সোমবার কর্ণাটক হাই কোর্ট হিজাব এর বিরুদ্ধে রায় দেওয়ায় তোলপাড় গোটা দেশ। এর প্রতিবাদে কাল কর্ণাটক জুড়ে পালিত হয় বন্ধ। দেশের বিভিন্ন জায়গায় এই নিয়ে চলছে প্রতিবাদ।এবার হিজাবের সমর্থনে বাংলার মুর্শিদাবাদে পথে নামলেন মহিলারা।

মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে প্রতিবাদ মিছিলে নামেন মহিলারা। তাদের দাবি, “ইসলাম ধর্মের মৌলিক অধিকার হিজাব পরিধান”। আর সেই হিজাব পরিধানে এ নিষেধাজ্ঞা জারি করায় আজ পথে নেমেছে তারা। গত সোমবার কর্নাটকের হাইকোর্ট রায় দেয় “শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ধরনের ধর্মীয় পোশাক পরিধান করে প্রবেশ করা যাবে না আর হিজাব ইসলামের অংশ নয়”।তারপর থেকেই শুরু হয়েছে একাধিক রাজ্যে প্রতিবাদ ও ধিক্কার মিছিল।

আজ তারই অংশ হিসেবে আজ রঘুনাথগঞ্জ সফরের প্রতিবাদে মহিলাদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় জঙ্গিপুর থেকে পদযাত্রা করে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে। তারা কেন্দ্র সরকারের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার প্রতিবাদে একাধিক বক্তা বক্তব্য রাখেন। আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন অন্যতম নেত্রী আলিয়া পারভীন, ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ারের দায়িত্বশীল মাসুদ হাসান, এছাড়াও তুহিনা পারভিন,রেহেনা খাতুন,নিশাত জাহান সহ্ অন্যান্যরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories