Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আলিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো দ্য কুরআন স্টাডি সার্কেলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে দ্য কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, আমানত ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ শাহ আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা। দ্য কুরআন স্টাডি সার্কেল সম্প্রতি অনলাইনে ঘৃণা ও বিদ্বেষ মোকাবিলায় নবী (সা.)-এর ভূমিকা শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

ড. হাফিজ মুনির উদ্দিন আহমেদ বলেন, কুরআনের অনুবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া আজ অত্যন্ত প্রয়োজনীয়। তিনি জানান, পৃথিবীতে প্রায় ৬,৯০০ ভাষা রয়েছে, এর মধ্যে মাত্র ২০০ ভাষায় কুরআনের অনুবাদ হয়েছে, যেখানে বাইবেল অনুবাদ হয়েছে ৩,৫০০ ভাষায়। তিনি আরও জানান, গত ১৪ বছরে ২৫টি ভাষায় প্রায় ২৫ লক্ষ কুরআন বিতরণ করা সম্ভব হয়েছে। ভারতে হিন্দি, বাংলা, উর্দু, অসমীয়া ও নেপালি ভাষায় প্রায় দুই লক্ষেরও বেশি কপি বিতরণ করা হয়েছে। মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, নবী (সা.)-এর জীবন ও আদর্শ জানা প্রতিটি মানুষের কর্তব্য। কুরআন চিরকাল অক্ষয় থাকবে এবং কেউ একে ধ্বংস করতে পারবে না। তিনি মানুষকে ভালবাসা ও একে অপরের প্রতি সহমর্মিতার বার্তা দেন। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন, ইসলাম প্রত্যেকে পরিবার, আত্মীয়স্বজন ও সমাজে ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দেয়। তিনি জানান, বাংলায় কুরআনের অনুবাদ ২০০ বছর পূর্ণ করেছে এবং অনুবাদকদের যথাযথ সম্মান জানানো উচিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন দ্য কুরআন স্টাডি সার্কেলের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ রাকিব হক।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories