Thursday, September 24, 2026
27 C
Kolkata

কেন্দ্রের ১২ বছরের সাফল্যগাথা শোনানোর অনুষ্ঠানেই লোডশেডিং! রাজস্থানে চরম অস্বস্তিতে বিজেপি সরকার

মোদী সরকারের ‘সাফল্য’ প্রচারের মাঝেই মঞ্চে নেমে এল অন্ধকার! জয়পুরে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাংবাদিক বৈঠকেই ঘটে গেল ১৫ মিনিটের লোডশেডিং। কেন্দ্রে নরেন্দ্র মোদীর দীর্ঘ শাসনকালের ঢাক পেটাতে গিয়ে খোদ বিজেপি শাসিত রাজস্থানেই বিদ্যুৎ বিভ্রাটের এই ঘটনায় চরম মুখ পুড়ল গেরুয়া শিবিরের। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি তদন্ত কমিটি গড়ে বলির পাঁঠা খুঁজছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হীরালাল নাগর।

বৃহস্পতিবারের এই কেলেঙ্কারি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাজস্থানের বিরোধী দলনেতা টিকা রাম জুলি কটাক্ষ করে বলেন, “বিজেপির এই মিথ্যাচার খোদ বিদ্যুৎ দেবীও সহ্য করতে পারেননি, তাই আলোটাই নিভে গেল।” কংগ্রেসের দাবি, ইউপিএ সরকারের কাজের সঙ্গে তুলনা টানতে গিয়ে মোদী সরকার নিজেদের ঢাক নিজেরা পেটাচ্ছিল। বিগত ১২ বছরে তারা কী করেছে, সেই প্রশ্নের জবাব ছিল না। জুলি ক্ষোভ উগরে বলেন, “ওঁরা অন্যের কাজের ফিতে কাটতেই ব্যস্ত। কিন্তু যখনই নিজেদের কাজের হিসেব দেওয়ার সময় এল, তখনই কারেন্ট চলে গেল। আসলে কংগ্রেসের কাজের কৃতিত্ব নেওয়া ছাড়া বিজেপির নিজস্ব কোনো সাফল্যই নেই।”

সরকারিভাবে দাবি করা হয়েছে, গ্যাস লিক ও ট্রান্সফর্মার ট্রিপ করার কারণেই নাকি এই বিভ্রাট। কিন্তু রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের ফাঁপা বেলুন যে কত দ্রুত ফুটো হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। একদিকে যখন মঞ্চে বসে মন্ত্রীরা দেশের পরিকাঠামোর প্রগতির গল্প শোনাচ্ছিলেন, ঠিক তখনই দীর্ঘ লোডশেডিং রাজস্থানের বেহাল বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতাকে এক ঝটকায় বেআব্রু করে দিল। মোদী সরকারের মিথ্যাচারের এই ‘অন্ধকার’ রূপ নিয়ে এখন দেশজুড়ে হাসাহাসি চলছে।
@Barun Da Cpim @Aakash Da NBTV

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories