Wednesday, October 21, 2026
27 C
Kolkata

রামদেবের উপহার দেওয়া করোনিলের বিতরন বন্ধ করল নেপাল, বন্ধ ভুটানেও

নিউজ টুডে : সরকারের সঙ্গে নেপালের কেপি ওলি সরকারের সম্পর্ক একদম আদায় কাঁচকলায় অন্যদিকে রামদেব মোদি সরকারের জন্য সবকিছু করতে প্রস্তুত। আর মোদি সরকারের সঙ্গে এই সখ্যতাই কাল হল রামদেবের। রামদেব নিজের তথাকথিত করোনা চিকিৎসার জন্য প্রস্তুত পতঞ্জলি করোনীল কীটের মার্কেটিং এর জন্য নেপালকে উপহার দিয়েছিলেন। কিন্তু সেই বিনামূল্যে প্রাপ্ত করোনিলের বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল নেপাল সরকার। নেপালের আয়ুর্বেদ এবং বিকল্প ঔষধি মন্ত্রকের তরফ থেকে এই কীটের বিতরন এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভুটান সরকার ও সেদেশে এই করোনা কিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।

নেপাল সরকারের তরফ থেকে বলা হয়েছে এই কিট বাজারে করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত অন্যান্য ওষুধের সমতুল্য নয়। তাছাড়া এটা ভারত থেকে নেওয়ার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি।

অ্যালোপ্যাথি চিকিৎসার বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের পর ঘরে বাইরে সমস্যার সম্মুখীন হচ্ছেন রামদেব। আবার করোনিলের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে নেপাল সরকারের আয়ুর্বেদ মন্ত্রকের বিবৃতিতে। ভুটানের ড্রাগ নিয়ামক সংস্থা ও এই কীটের নিম্ন গুণমানের কারণে এটিকে নিষিদ্ধ করেছে। শুধু বিদেশে না ভারতেও মহারাষ্ট্র কেরালা সহ বেশ কিছু রাজ্যে রামদেবের এই তথাকথিত করোনা ঔষধি নিষিদ্ধ আছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories