Wednesday, October 28, 2026
26 C
Kolkata

ধর্ষিত এক বোরখা – নাফিসা খান

ধর্ষিত এক বোরখা

নাফিসা খান

ধর্ষিত এক বোরখা,হঠাৎ আশ্রয় পেয়ে গেল
বারঙ্গনার অন্দরমহলে।
তার কালো রঙ কলঙ্কের আহার গোগ্রাসে গিলে মায়াবি গুটখায় গা ভাসিয়েছে।
রাতের শকুন ছিঁড়েছে যার বোতাম ঘর, ডিকম্পোজন্ড আত্মা দর কষাকষির বাজারে সদ্য ভূমিষ্ট উপলদ্ধির ফসল আদায়ের ব্যাপারী।

তবে আজও অবলা কলঙ্কিনী বোরখা নিঃশব্দের নৈরাজ্যে পাথর ভেঙ্গে বানায় চলাচলের রাস্তা,
প্রতিদিন একটা একটা করে সূতা খোলে বিচার কেনার আশায়!
অধরা অনাবাসী বিচার জনপথের কোলাহলে মিশে যায় সাইলেন্স বোর্ডে।
মৃত্যুর উপসংহার বন্ধক চিতার আগুনে,উড়ে ফেনা ছাই ঘেঁষে,পচাগলা শরীরের শিহরণ কবরের ওপারে!
মৃত্যুর হাজারও খতিয়ান,বিচার আজ বেইমান, বদনাম!

যুগ যুগান্তে ধর্ষিত বোখারা নিঃশব্দে ,নিভৃতে মোকাদ্দমা লিখে যায় ছিন্ন বস্ত্রের।
কাঁদে শিমুলের উন্মেষ ,ঝলসানো চোখে ,নারী জন্মের দোষে!
বারেবারে মৃশ্রিত তারা অগ্নি পরীক্ষার আহুতিতে,বধির সভ্যতার প্রাঙ্গণে!

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories