Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ব্রিটেনে রিপাবলিক টিভিকে ২০০০০ পাউন্ড জরিমানা ঘৃণার প্রচার ও সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার কারণে

সাইফুল্লা লস্কর : ভারতে বহুদিন বিজেপি সরকারের সৌজন্যে সব বিষয়ে বিজেপি এবং এক নির্দিষ্ট মতাদর্শকে সমর্থন করতে গিয়ে বাকি সব আদর্শকে আক্রমণ করে যাচ্ছে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। ভারতে মোদি সরকারের জন্য কাজ করায় কোনো নিয়ামক সংস্থা গুকর কোনো পদক্ষেপের সম্মুখীন না হলেও তাদের সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত ঘৃণার প্রচার নজরে পড়েছে ব্রিটেনের সম্প্রচার নিয়ামক সংস্থা অফকম এর। তারা ঘৃণার প্রচার এবং উগ্র ভাষা ব্যাবহারের জন্য রিপাবলিক টিভিকে ২০০০০ পাউন্ড জরিমানা করেছে।

এই জরিমানা গত বছর ৬ ই সেপ্টেম্বর রিপাবলিক ভারতের একটি অনুষ্ঠান “পুচতা হ্যায় ভারত” নামক এক অনুষ্ঠানের কারণে আরোপ করা হয়েছে বলে জানান হয়েছে। ওই অনুষ্ঠানটি ভারতের চন্দ্র অভিযান সম্পর্কিত বিষয়ে নির্ধারিত ছিল। এই অনুষ্ঠানে রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামী বলেছিলেন, “পাকিস্তানের সবাই সন্ত্রাসবাদী” এমনকি তাদের প্রতিটা শিশুও সন্ত্রাসবাদী বলেও মন্তব্য করেন এই ঘৃণার প্রচারক সাংবাদিক। এছাড়াও সেদিন অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি মি. সিনহা বলেছিলে পাকিস্তান একটি ভিকারি রাষ্ট্র।

উল্লেখ্য অর্ণব গোস্বামী পরিচালিত এই টিভি নেটওয়ার্ক সাম্প্রতিক সময়ে অনেক গুলি অর্থ তছরুপ, জালিয়াতি এবং ঘৃণা প্রচার কেন্দ্রিক মামলায় জড়িত রয়েছে। এমনকি কিছুদিন পূর্বে তাদের এডিটর অর্ণব গোস্বামী কে মহারাষ্ট্র পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করে এবং তাদের সি ই ও বিকাশ খাঞ্চান্দনি কেও গ্রেফতার করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories