Sunday, October 25, 2026
24 C
Kolkata

রিপাবলিক পার্টির সাথে কোন জোট হয়নি; জানিয়ে দিলো আব্বাস সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা: রিপাবলিক পার্টি নামে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আব্বাস সিদ্দিকীর সঙ্গে তারা মহাজোট করছেন। আমাদের পোর্টালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই খবর ভাইরাল হতেই ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী এক বিবৃতিতে জানিয়েছেন, রিপাবলিক পার্টির সঙ্গে আমাদের কোনো জোট হয়নি। তিনি আরো জানান; ‘আপনজন পত্রিকা সহ কয়েকটি ওয়েব পোর্টাল নিউজে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া নামক একটি রাজনৈতিক দলের সাংবাদিক সম্মেলনের খবর দেখলাম যে, খবরে বলা হয়েছে আমি নাকি উক্ত পার্টির সঙ্গে মহাজোট করেছি!

আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এখনো পর্যন্ত আমি কোন রাজনৈতিক দলের নাম ঘোষনা করিনি তাই প্রার্থী দেওয়া তো দূরের কথা কোনরকম জোটের কথাও কোন রাজনৈতিক দলের সাথে হয়নি।
রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মহাজোটের কথা ভিত্তিহীন এবং সম্পূর্ন মিথ্যা ।

সর্বশেষ সকলকে বলবো আপনারা মিথ্যা ও ভিত্তিহীন খবরে কান দেবেন না।
আগামীতে আমি যাই করি- কার সাথে জোট করব বা একা ভোটে লড়ব সর্বপ্রথম আমি আপনাদের জানাতে অঙ্গীকারবদ্ধ।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories