Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ভ্যাকসিন নীতি থেকে কোর্টকে দূরে থাকতে বলায় কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, বলল এই ভ্যাকসিন নীতি ‘অযৌক্তিক’

নিউজ টুডে : দ্বিতীয় ঢেউ এর আঘাতে সারা ভারতে ত্রাহি ত্রাহি রব। দোরগোড়ায় তৃতীয় ঢেউ। একটি কম বয়সীদের জন্য আরেকটি শিশুদের জন্য ভয়ংকর। কিন্তু শুধুমাত্র ৪৫ বছরের বেশি বয়সিদের বিনামূল্যে টিকা দিচ্ছে কেন্দ্র। অথচ তার কম বয়সিদের জন্য সে রকম ব্যবস্থা নেই। ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকার বিনিময়ে টিকাকরণ নীতি ‘‌অযৌক্তিক’‌, ‘‌খামখেয়ালি’‌। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

 

 

দেশে টিকার সংকট দেখা দিয়েছে ইতিমধ্যেই। মাঝে বহু টিকাকরণ কেন্দ্র বন্ধ হয়ে পড়েছিল টিকার অভাবে। ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কিন্তু এই বয়সিদের টিকাকরণের গতি সেভাবে নেই। কেন্দ্রের ভ্যাকসিন নীতি এর জন্য দায়ী। এই বিষয়টিকেই বিশেষজ্ঞরা দায়ী করছেন। অথচ করোনার দ্বিতীয় ঢেউয়ে কিন্তু সংক্রামিত বেশি হচ্ছেন অল্পবয়সিরা। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা গ্রহণ করেছে।

 

সেই শুনানিতেই আজ সুপ্রিম কোর্ট জানাল, ১৮ থেকে ৪৪ বছর বয়সিরা শুধু করোনায় আক্রান্ত বেশি হচ্ছেন, তা নয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হচ্ছে। এমনকী অল্পবয়সিদের মধ্যে মৃত্যুর হারও বেড়েছে। চরিত্র বদলেছে মহামারি। তাই এই অল্পবয়সিদের দ্রুত টিকা দেওয়া খুব জরুরি। এদিকে এই পরিস্থিতিতে কেন্দ্র ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের বিনামূল্যে টিকাকরণের নীতি নেয়নি। এই নীতিকে তাই ‘‌অযৌক্তিক এবং খামখেয়ালি’‌ বলল সুপ্রিম কোর্ট।

 

কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, যে নীতির বিষয়ে বিচারবিভাগ কথা বলতে পারে না। এই প্রসঙ্গেও কেন্দ্রকে ধমক দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘‌কেন্দ্রীয় নীতির কারণে নাগরিকরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হল আদালত চুপ করে বসে থাকবে না।’‌ এর আগেও মোদি সরকারকে বার বার করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যর্থতার জন্য বিভিন্ন আদালতের তোপের মুখে পড়তে হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories