Tuesday, September 29, 2026
28 C
Kolkata

স্কুলের পাঠ্যবইয়ে বড় বদল, ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’; সিরাজদ্দৌলার বদলে প্রতাপাদিত্য

রাজ্যের সিলেবাস কাম কারিকুলাম কমিটি স্কুলশিক্ষা দফতরের কাছে পাঠ্য বইয়ে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিতে চলেছে। বাংলা ও ইতিহাসের পাশাপাশি বিজ্ঞান এবং গণিতেও কিছু সংশোধন হতে পারে। তবে এই দুই বিষয়ে পরিবর্তনের পরিমাণ তুলনামূলক ভাবে কম হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতার বদলে পাঠ্যসূচিতে জায়গা পেতে পারে ‘শিবাজী উৎসব’। একই ভাবে শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাটকের পরিবর্তে পড়ানো হতে পারে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের ‘বঙ্গের প্রতাপাদিত্য’।

ইতিহাসের বইয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষাবিদ হিসেবে তাঁর কাজের পাশাপাশি তারকেশ্বরের সভা এবং কাশ্মীর যাত্রার মতো ঘটনাও পাঠ্যবইয়ে রাখা হতে পারে। পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়েও তথ্য যোগ করার প্রস্তাব রয়েছে।

গত ২৪ জুলাই নতুন পাঠ্যক্রম পর্যালোচনার জন্য কমিটি তৈরি হয়। ৪ আগস্ট তার প্রথম বৈঠক হয়। কমিটির লক্ষ্য, ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করা। নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শুরু হয়ে জানুয়ারিতে পড়ুয়াদের হাতে নতুন বই পৌঁছনোর কথা।

অন্য দিকে, অষ্টম শ্রেণির ইতিহাসে থাকা সিঙ্গুর আন্দোলনের অধ্যায়টি বাদ পড়তে পারে। তার বদলে স্বাধীনতা আন্দোলনের আরও কিছু বিষয় যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

কমিটির দাবি, ইতিহাসে কোনও নতুন বিষয় যোগ করার আগে তার যথেষ্ট প্রামাণ্য তথ্য যাচাই করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুলশিক্ষা দফতর।

Hot this week

আগরায় মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির সামনে বিক্ষোভ, গেটে কালো কালিতে লেখা হল ‘জ্ঞানেশ গদ্দার’

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও...

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

Topics

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

‘এগুলো শুধুমাত্র উপনির্বাচন’ – এসআইআর শুনানি এগিয়ে আনতে নারাজ সুপ্রিম কোর্ট!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত...

Related Articles

Popular Categories