Tuesday, September 29, 2026
28 C
Kolkata

‘শিউলিকে সরাও’ স্লোগানে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর সভায় মঞ্চে উঠলেন না তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রী আসার আগে মোহবনিতে পৌঁছান শিউলি। তাঁকে দেখেই দর্শকদের মধ্যে কয়েক জন বিক্ষোভ শুরু করেন। এক মহিলা অভিযোগ করেন, বিধায়ক থাকাকালীন তাঁরা নানা সমস্যার মুখে পড়েছিলেন তাঁর দাবি, তাঁর স্বামীকে মারধর করে পঙ্গু করে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক শিউলি সাহা। স্থানীয়দের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট অতিথিদের জন্য সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। তবে সেই মঞ্চে ওঠেননি শিউলি।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, দীর্ঘদিন বিধায়ক থাকার পরেও কেশপুরের উন্নয়নে শিউলি উল্লেখযোগ্য কাজ করেননি। ক্ষুদিরামের জন্মভূমি হিসেবে পরিচিত মোহবনির সংরক্ষণ ও উন্নয়নেও তাঁর উদ্যোগ দেখা যায়নি বলে দাবি তাঁদের।

পরে শিউলি জানান, তিনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেই সেখানে গিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর আসার সময়সূচিতে পরিবর্তন হওয়ায় বাঁকুড়ায় একটি বৈঠকে যোগ দিতে তিনি মোহবনি ছেড়ে চলে যান। তাঁর দাবি, তিনি সেখানে থাকা অবস্থায় কোনও বিক্ষোভ হয়নি।

শিউলির আরও বলেন পরে তিনি জানতে পারেন, তাঁর চলে যাওয়ার পরই ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের বিজেপির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি।

Hot this week

আগরায় মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির সামনে বিক্ষোভ, গেটে কালো কালিতে লেখা হল ‘জ্ঞানেশ গদ্দার’

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও...

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

Topics

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

‘এগুলো শুধুমাত্র উপনির্বাচন’ – এসআইআর শুনানি এগিয়ে আনতে নারাজ সুপ্রিম কোর্ট!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত...

Related Articles

Popular Categories