Tuesday, August 11, 2026
33.6 C
Kolkata

‘পরের ভোট চলে আসবে তো!’ SIR ট্রাইবুনালের গতি দেখে সুপ্রিম কোর্টের প্রশ্ন

SIR-এর আওতায় বাদ পড়া প্রায় ৯১ লক্ষ মানুষের মধ্যে প্রায় ২৭ লক্ষ জন ট্রাইবুনালে আবেদন করেছেন। শুরুতে নিষ্পত্তির সংখ্যা প্রকাশ করা হলেও বর্তমানে সঠিক তথ্য কমিশনের কাছেও নেই। আগে ২০টি ট্রাইবুনাল তৈরি হয়েছিল। পরে দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতি সরে যাওয়ায় এখন ২৪টি জেলায় ১৮টি ট্রাইবুনালে কাজ চলছে।

পশ্চিমবঙ্গে SIR-এ ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে তৈরি ট্রাইবুনালের কাজের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, কাজ দ্রুত না হলে পরের নির্বাচন চলে আসবে।

অধীরের দাবি, মুর্শিদাবাদ ও মালদহে আবেদনকারীর সংখ্যা বেশি। তাই সেখানে আরও ট্রাইবুনাল তৈরি করে দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করা হোক। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।

এর পর নির্বাচন কমিশনকে নোটিস দেয় শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কতগুলি আবেদন মিটেছে, তার স্পষ্ট হিসাব থাকা জরুরি। আবেদন বেশি হলে এবং কাজ ধীর গতিতে চললে নতুন ট্রাইবুনাল তৈরির বিষয়টিও ভাবতে হবে বলে জানান তিনি।

প্রধান বিচারপতি কমিশনের উদ্দেশে বলেন, শুধু কাজ চলছে বলে জানালেই হবে না, আদালতকেও পরিস্থিতি যাচাই করতে হবে। কারণ এই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টই।

অনলাইনে তথ্য প্রকাশ এবং প্রযুক্তির সাহায্যে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দিয়েছে আদালত। আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

Hot this week

সাইকেলের দাম ৪ হাজার, সরকারি হিসাবে ৭ হাজার! পড়ুয়াদের সাইকেল নিয়ে ‘কাটমানি’ বিতর্ক

‘বিদ্যা বাহিনী’ প্রকল্পে সরকারি ও সরকারপোষিত স্কুলের নবম শ্রেণির...

‘শিউলিকে সরাও’ স্লোগানে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর সভায় মঞ্চে উঠলেন না তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রী আসার আগে মোহবনিতে পৌঁছান শিউলি। তাঁকে দেখেই দর্শকদের...

‘ভাইপো পালাচ্ছে বিদেশে, সঙ্গে ২০ টা স্যুটকেস!’ দিলীপের মন্তব্যে জল্পনা তুঙ্গে

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।...

‘শুভেন্দুর নতুন সরকারকে শক্তি দাও মা’, কল্যাণেশ্বরীতে মদনের প্রার্থনা

রাজ্যের নয়া বিজেপি সরকারের ভালোর জন্য ভগবানের কাছে প্রার্থনা...

স্কুলের পাঠ্যবইয়ে বড় বদল, ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’; সিরাজদ্দৌলার বদলে প্রতাপাদিত্য

রাজ্যের সিলেবাস কাম কারিকুলাম কমিটি স্কুলশিক্ষা দফতরের কাছে পাঠ্য...

Topics

যন্তর মন্তরের আন্দোলনকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগ নিয়ে সংসদে জবাব দেবেন শাহ, জানালেন রিজিজু

দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় পুলিশি বলপ্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে...

উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুমের নীচে শিবলিঙ্গ থাকার দাবি, গঙ্গাজল দিতে যাওয়ার ঘোষণা হিন্দু রক্ষা দলের

উত্তরপ্রদেশের দেওবন্দে অবস্থিত ঐতিহাসিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুমকে...

তরুণ তেজপালকে ‘টার্গেট’ করেছিল বিজেপি সরকার? সাজাপ্রাপ্ত বাবাকে নির্দোষ দাবি মেয়ের

সম্প্রতি বম্বে হাই কোর্ট ২০১৩ সালের ধর্ষণ মামলায় তেজপালকে...

Related Articles

Popular Categories