Monday, September 28, 2026
28 C
Kolkata

‘জ্ঞানেশ তো ভোট চোর’ – শওকত মাছ চোরের পর ভাইরাল সিপিএম-র নয়া প্যারোডি!

‘শওকত মাছ চোর’—২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেতা শওকত মোল্লাকে নিশানা করে তৈরি গানটি ব্যাপক চর্চায় এসেছিল। এ বার সেই গানের সুর ও ধরন অনুসরণ করে নতুন প্যারোডি তৈরি করল সিপিএম। তবে এ বার নিশানায় কোনও তৃণমূল নেতা নন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গানের নাম দেওয়া হয়েছে ‘ভোট চোর’।

SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই মতপার্থক্যের অভিযোগ ঘিরে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে, ঠিক সেই সময় এই প্যারোডি প্রকাশ্যে এল। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন।

সেই প্রতিবেদনকে কেন্দ্র করেই বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, SIR-সহ সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পূর্ণ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তেই নেওয়া হয়েছে। কমিশনের দাবি, দুই নির্বাচন কমিশনারের মতামত ও প্রশ্নগুলি মূলত সিদ্ধান্ত গ্রহণের খসড়া পর্যায়ের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ ছিল।

সিপিএমের তৈরি প্যারোডি গানে জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করা হয়েছে। গানের কথায় রয়েছে, ‘ইলেকশন কমিশনে সঙ্গী হয়ে এসে, মোদির কথায় ভোট কেটে ব্যাটা গেল ফেঁসে। ভোট চোর, ভোট চোর। জ্ঞানেশ তো ভোট চোর।’

গানটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের একাংশের বক্তব্য, কোনও অনুসন্ধানী প্রতিবেদনে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি উঠতেই পারে, কিন্তু তদন্তের আগেই কাউকে ‘ভোট চোর’ বলে আখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, বামেদের বক্তব্য, SIR ঘিরে যে প্রশ্নগুলি উঠেছে, সেগুলিকেই রাজনৈতিক ব্যঙ্গ ও প্রতিবাদের ভাষায় তুলে ধরা হয়েছে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, সান্ধু এবং জোশীর আপত্তির মধ্যে ছিল নতুন ভোটারদের Form 6-এ পরিবর্তন, ভোটার তালিকার ডেটাবেসের নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয়করণ, ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচন কমিশনের নামে যোগাযোগ জারির মতো বিষয়। তাঁদের কয়েকটি নোটে নির্দিষ্ট পদক্ষেপকে ‘unauthorised’ বা ‘illegal’ বলেও উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এই বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশনের পাল্টা বক্তব্যও রয়েছে। কমিশন জানিয়েছে, SIR-সহ গত এক বছরে নেওয়া সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত এবং শুধুমাত্র অভ্যন্তরীণ নোট বা আপত্তির ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে একতরফা বলা যায় না।

ফলে SIR নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি এ বার সেই বিতর্কের ছাপ পড়ল রাজনৈতিক ব্যঙ্গ-গানেও। শওকত মোল্লাকে ঘিরে ভাইরাল হওয়া গানের আদলে তৈরি ‘ভোট চোর’ কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটাই নজরে।

Hot this week

দুর্গাপুজো-তে ‘বামবধ’, পুজোর ব্যানারে বামেদের বুকস্টল করতে না দেওয়ার হুঁশিয়ারি!

পুজোয় ‘বামবধ’-এর ডাক। কামারডাঙা দুর্গোৎসব কমিটির ব্যানার ঘিরে শুরু...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হচ্ছে ‘INDIA’! সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের প্রস্তুতি বিরোধীদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের...

‘মাসুদ আজহার মোমেন্ট’ – ধৃত মার্কিন নাগরিক সহ ৭ বিদেশি মুক্তি পেতেই কটাক্ষ কংগ্রেসের

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধ ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ...

১০০% ইথানলেই চলবে গাড়ি! খরচ মাত্র ২৫ টাকা, দাবি নীতিন গডকড়ির

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্কের মধ্যেই বড় দাবি করলেন...

Topics

দুর্গাপুজো-তে ‘বামবধ’, পুজোর ব্যানারে বামেদের বুকস্টল করতে না দেওয়ার হুঁশিয়ারি!

পুজোয় ‘বামবধ’-এর ডাক। কামারডাঙা দুর্গোৎসব কমিটির ব্যানার ঘিরে শুরু...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হচ্ছে ‘INDIA’! সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের প্রস্তুতি বিরোধীদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের...

‘মাসুদ আজহার মোমেন্ট’ – ধৃত মার্কিন নাগরিক সহ ৭ বিদেশি মুক্তি পেতেই কটাক্ষ কংগ্রেসের

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধ ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ...

১০০% ইথানলেই চলবে গাড়ি! খরচ মাত্র ২৫ টাকা, দাবি নীতিন গডকড়ির

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্কের মধ্যেই বড় দাবি করলেন...

রামমন্দিরে ১০০ বারের বেশি প্রণামী চুরি! সিসি ক্যামেরায় ধরা পড়ল ৮৫ বার টাকা সরানোর ছবি

অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় তদন্তকারীদের রিপোর্ট বিশ্লেষণ করে...

পাঞ্জাব বিজেপিতে ভাঙনের জল্পনা! দল ছাড়ার ইঙ্গিত ক্যাপ্টেন অমরিন্দরের, ফিরবেন কি কংগ্রেসে?

পঞ্জাবের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ক্যাপ্টেন অমরিন্দর...

বিজেপির হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার! বিস্ফোরক কেরালার প্রাক্তন মুখ্যসচিব

কেরালার প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসনের দাবি, ২০১৯ সালের লোকসভা...

Related Articles

Popular Categories