রাজ্যসভা নির্বাচনের জন্য হলফনামায় ১২ কোটি ৫৩ লাখ ভারতীয় রুপি সমমূল্যের সম্পদ আছে বলে উল্লেখ করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
হলফনামা সূত্রে জানা যায়, ইটালির লুইজিয়ানাতে পৈত্রিক বাড়ে আছে সোনিয়া গান্ধীর। সেই বাড়িতে সোনিয়ার সম্পদের মূল্য ২৭ লাখ রুপি। এছাড়াও সম্পদের মধ্যে আছে ৮৮ কেজি রুপো, ১.২৬৭ কেজি সোনা ও গয়না। নয়াদিল্লির ডেরা মান্ডি গ্রামে থাকা তিন বিঘা জমির দাম ৫.৮৮ কোটি রুপি।
ওই হলফনামায় সূত্রে আরো জানায় যায়, সোনিয়া গান্ধীর নগদ অর্থ আছে ৯০ হাজার রুপি। তার নিজস্ব কোন গাড়ি এবং সোশ্যাল মিডিয়া একাউন্ট নেই।


