Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

১০ মিটার এয়ার পিস্তলে পদকের স্বপ্ন দেখাচ্ছেন সৌরভ

সকালে ভারতের মহিলা শ্যুটাররা আশাহত করলেও পদকের স্বপ্ন দেখাচ্ছেন ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের প্রতিযোগী সৌরভ চৌধুরী। বিশ্বকাপ, জুনিয়ার অলিম্পিক, বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে নিজেকে বারংবার প্রমাণ করা সৌরভ চৌধুরীর কাছে পদকের প্রত্যাশা স্বাভাবিকই। যোগ্যতাঅর্জন পর্বে ৫৮৬ স্কোরে এক নম্বরে শেষ করলেন ভারতের শ্যুটার। আজকের ভারতীয় সময় বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

ভারতের মহিলা শ্যুটাররা সকালের প্রতিযোগীতা থেকে ছিটকে যাওয়ায় খানিক উত্‍কন্ঠাই ছিল সৌরভদের নিয়ে। যোগ্যতা অর্জন পর্বের শুরুটাও ভাল হয়নি ভারতীয় প্রতিযোগীদের। প্রথম সিরিজে সৌরভ স্কোর করেন ৯৫, সতীর্থ অভিষেক ভার্মা ৯৪।

অমানুষিক ধারাবাহিকতা দেখিয়ে প্রত্যাবর্তন ঘটান সৌরভ। একটি সিরিজে পার্ফেক্ট ১০০ স্কোর ছাড়াও টানা ২৩টি ১০ স্কোর করে ক্রমতালিকায় একনম্বরে উঠে আসেন ভারতের প্রতিভাবান শ্যুটার।

শেষ অব্ধি শীর্ষে থেকেই যোগ্যতাঅর্জন পর্ব শেষ করেছেন সৌরভ। আরেক প্রতিযোগী অভিষেক ভার্মা লড়াই করে অনেকবার প্রথম ৮’এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারেননি। ৫৭৫ স্কোর করে ১৭ নম্বরে শেষ করেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে প্রথম আটে থাকা প্রতিযোগীই লড়বেন শেষ আটে। ১০ মিটার এয়ার পিস্তলেই কি আসতে চলেছে টোকিও অলিম্পিকে দেশের প্রথম পদক? সৌরভ চৌধুরী কি পারবেন অভিনব বিন্দ্রার মতো দেশের মুখে হাসি ফুটাতে, জানা যাবে আজকেই।

টেবিল টেনিসের মিক্সড ডাবলসে শরথ কমল-মনিকা বাত্রার জুটি চিনা তাইপেইয়ের প্রতিপক্ষর সামনে কোন প্রকার প্রতিরোধই গড়তে পারেনি। ০-৪ ব্যবধানে হেরে ওই বিভাগে শেষ ভারতের চ্যালেঞ্জ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories