Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইসলামিক স্টেট-খোরাসানের বিরুদ্ধে তালিবানের অভিযান শুরু, গ্রেপ্তার ৮০

 

নিউজ ডেস্ক : গেলো মাসে কাবুল বিমানবন্দরে প্রথম হামলার পর থেকে রাজধানী ছাড়াও জালালাবাদ ও মাজার-ই-শরীফে একের পর এক আঘাত হানে জঙ্গি গোষ্ঠী, আইএস-কে। গেলো ২৬ আগস্ট কাবুলে চালানো ওই হামলায় ১৮০ জন নিহত হন। এক টেলিগ্রাম বার্তায় আইএস-কেপি জালালাবাদে ৩৫ জন তালিবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে। তবে তালিবান হতাহতের এই সংখ্যা অস্বীকার করেছে।

আইএসকেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নানগর থেকে গ্রুপটির ৮০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তালিবান দাবি করেছে, আইএসকেপির সাবেক নেতা জিয়াউল হককেও তারা হত্যা করেছে।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণ সহ সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষ এবং তালিবান যোদ্ধাদের হত্যা করা হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীটিকে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করে তাদের কঠোরভাবে দমনের হুশিয়ারি দিয়েছে তালিবান। তবে দেশটি থেকে আইএস দমন অতোটা সহজ হবে না বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

 

তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের খুঁজে বের করে দমন করা হবে।

তালিবান ক্ষমতায় আসার ছয় সপ্তাহের মধ্যে আইএসকেপি কাবুল, জালালাবাদ এবং মাজার-ই-শরিফে হামলা চালায় এবং তারা এখন এসব এলাকায় আগের থেকে বেশি সক্রিয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories