Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইসলামি দুনিয়ার সাধারণ ভিত্তি জেরুজালেম : এরদোগান

 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জেরুসালেম শুধু কিছু সাহসী মুসলমানেরই নয়, পুরো ইসলামি দুনিয়ার সাধারণ ভিত্তি। শুক্রবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পার্লামেন্টারি ইউনিয়নের ১৬তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জেরুসালেমকে রক্ষার অর্থ মানবতাকে রক্ষা করা। একইসাথে ওআইসির সদস্য দেশগুলোর প্রতি তিনি আহবান করেন এমন সব পদক্ষেপ থেকে দূরে থাকার, যা ফিলিস্তিন ইস্যুর ক্ষতি করবে। তিনি বলেন, এটি অন্যায় ও অবিবেচনামূলক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে ইহুদিদের গণহত্যার মূল্য ফিলিস্তিনিদের শোধ করতে হবে। এরদোগান জানান, পূর্ব জেরুসালেম ও মসজিদুল আকসার মর্যাদা সম্পর্কে তুরস্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ১৯৬৭ সালের সীমানায় জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তিনি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories