Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ভেলায় চেপে ঝুঁকির পারাপার, বাবলা নদীতে ব্রিজের দাবী এলাকাবাসীর

এনবিটিভি, ভরতপুর:  মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত লোহদল গ্রামে বাবলা নদীর উপর কোন ব্রিজ না থাকায় সর্বদা সমস্যার সম্মুখীন হতে হয় নিত্য যাত্রীদের।

প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের লোক রোজ যাতায়াত করে নৌকোর সাহায্যে। পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে এই নৌকোর মাধ্যমে। এলাকবাসীর অভিযোগ, লোহাদল থেকে মাত্র দেড় কিমি দূরে অবস্থিত রেল স্টেশন। কিন্তু সেই রেল স্টেশনে যেতে গেলে অপেক্ষা করতে হয় ২০ থেকে ২৫ মিনিট নৌকার জন্য। শুধু স্টেশন নয় বাজার হাট ও হসপিটাল যেতে গেলে  পারাপার হতে হয় নদী, আর তার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ।

গ্রামবাসী মোজাম্মেল শেখ বলেন, “এই ব্রিজ হলে শুধু এলাকার লোক উপকৃত হবে তাই নয়। বরং কান্দি মহকুমার সাথে নদীয়া জেলার দূরত্ব কমবে।”

গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার ভোটের সময় নেতা নেত্রীরা প্রতিশ্রতি দেয় ব্রিজ হওয়ার। কিন্তু ভোট মিটে গেলে আর খোঁজ থাকেনা কারোর। এলাকাবাসী দ্রুত ব্রিজ নির্মাণের জন্য বিশেষ দাবী জানিয়েছেন।

ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল হাসান জানান, ব্রিজ নির্মাণের বিষয়ে অবগত আছেন দ্রুত ওই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান।

তবে অনেক গ্রামবাসী মনে করছেন যে, সর্বদা তারা প্রতুস্তি শুনে আসছে কিন্তু তার বাস্তবায়নের একটু লেশ মাত্র নাই। পঞ্চায়েত সমিতির এই আশ্বাস কতটা ফলপ্রসূ হয় তা সময় বলে দেবে বলে মনে করছেন এলাকাবাসী।  

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories