Saturday, March 14, 2026
27.3 C
Kolkata

এবার করোনা রোগীদের জন্য শাহরুখ-গৌরীর অফিস তৈরি হল ICU-তে

এনবিটিভি ডেস্ক: করোনা মোকাবিলায় নিজের ৪তলা অফিস কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য আগেই দিয়েছিলেন শাহরুখ-গৌরী। এতদিন শাহরুখের সেই অফিস কোয়ারেন্টাইন সেন্টার হিসাবেই ব্যবহৃত হয়ে এসেছে। এবার সেখানে তৈরি হচ্ছে ICU।

জানা যাচ্ছে, শাহরুখের ওই অফিসে ১৫ শয্যার ICU-তে থাকছে লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, হাই ফ্লো অক্সিজেন মেশিন ও ভেন্টিলেটর। শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও BMC-র মিলিত প্রয়াসে আজ থেকেই এই ICU সেন্টার চালু হল। BMC-র নির্দিশিকা মেনে এখানে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। জানা যাচ্ছে, এই সেন্টারে ২৪ ঘণ্টা পালা করে চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টাফ সকলেই থাকবেন। এই সেন্টারের এক তলাতে অক্সিজেন পরিষেবা সহ মোট ৬টি শয্যা থাকছে। বাকি দুটি তলায় ৪টি ও ৫টি করে শয্য়া থাকবে।

গত ২৪ এপ্রিল, মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত এই অফিস কোয়ারেন্টাই সেন্টার গড়ার জন্য BMCর হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ-গৌরী। তারপর অবশ্য বহুদিন এটিকে কাজে না লাগিয়ে এমনই ফেলে রেখছিল BMC। পরে এখানে শুধু উপসর্গহীন রোগীদের কোয়ারেন্টাইন করা হত। এতদিন পর্যন্ত মোট ৬৬টি জন রোগী এখানে ছিলেন। তাঁদের মধ্যে ৫৮জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১২ জনকে অন্যত্র স্থানান্তরিত করে এখানে ICU সেন্টার গড়ার কাজ শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে। এখানে যাঁরা থাকবেন, তাঁদের খাবার সরবরাহ থেকে আরও বেশকিছু দায়িত্ব নেবে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা।

Hot this week

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

গ্যাসের টান পড়তেই দুশ্চিন্তায় আইআইটি খড়্গপুর, কাঠের উনুনে রান্না শুরু ছাত্রাবাসে

জ্বালানি সঙ্কটের প্রভাব এবার পড়ল দেশের অন্যতম বড় শিক্ষা...

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

Topics

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায়...

Related Articles

Popular Categories