Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ, চললো গুলি ও বোমা! উতপ্ত এলাকা

এনবিটিভি, জলঙ্গীঃ  ফের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ দেখা গেলো রাজ্যের দুই জায়গায়। একটি  মুর্শিদাবাদের জলঙ্গী সাগরপাড়ায় আর অন্যটি দক্ষিন ২৪ পরগনার গোসাবা এলাকায়।

মুর্শিদাবাদ এর জলঙ্গী বিধানসভার খয়রামারী অঞ্চলের তৃনমূলের প্রধান হাসিনা বানুর অভিযোগ তাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার বাপের বাড়িতে গতকাল রাত ১২:৪৫ নাগাদ দুটি সকেট বোমা মারা হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

 হাসিনা বানু জানান, “তৃনমূলের অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস ও তার দলবল তাকে প্রাণে মারা উদ্দেশ্যেই বোমাবাজি করেন।  তিনি সেই সময় ওই খানে উপস্থিত না থাকায় প্রাণে বেচেঁ যান।”

 সূত্রের খবর, তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সাগরপাড়া থানায়।

অন্যদিকে অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে, তিনি কোনো ভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয়। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

 অন্যদিকে দক্ষিন ২৪ পরগনার জেলার গোসাবা বিধানসভার সম্ভুনগর অঞ্চলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অঞ্চল সভাপতি গঠন নিয়ে কোন্দল বাঁধে তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ গুলি ও বোমা বাজির বাড়াবাড়ির পর্যায় চলে যায়। পরে উতপ্ত হয়ে ওঠে এলাকা জুড়ে। তারপর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories