আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের আরো বেশি প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমীন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।
শনিবার তিনি বলেণন, “আমরা আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের সীমাঞ্চল অঞ্চল থেকে আরও সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছি। গত লোকসভা নির্বাচনে, আমরা এই অঞ্চলে শুধুমাত্র কিষাণগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।
সীমাঞ্চল বিহারের সবচেয়ে পিছিয়ে পড়া একটি জেলা। এই জেলা প্রায় বন্যা আক্রান্ত হয়। মুসলিম জনবহুল অঞ্চলটি আর্থ-সামাজিক অবস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে।
ওয়াইসি বলেন “একিষাণগঞ্জ ছাড়াও আরও তিনটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছি। লোকসভা নির্বাচনে উপজাতীয় রাজ্যের দুটি তিনটি আসনে আমাদের প্রার্থী দেওয়ার কথাও বিবেচনা করছি।


