Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

যেখান থেকে খুশি অস্ত্র কিনব, হুঙ্কার এরদোগানের

 

তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। তিনি বলেন, আমেরিকা যদি আঙ্কারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতো তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতো না।

মার্কিন গণমাধ্যম দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাটিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমস লিখেছে, সাক্ষাৎকারে এরদোগান জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তিনি ন্যাটো জোটকে ছোট করেননি।

এরদোগান বলেন, আমাদের প্রয়োজন মেটাতে অস্ত্র কিনেছি। কোন দেশ থেকে কোন অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তি বাড়াতে পারি।

এর আগে গত শনিবার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে তুরস্ক। কেউ তাতে বাধা দিতে পারবে না।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories