Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ইউক্রেনে আটকে ছেলে! চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বাবা মা

সুরজিৎ দাস, নদীয়া:ইউক্রেনের কীভে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে নদীয়ার রানাঘাটের ডাক্তারি পড়ুয়া অভিদীপ দত্ত। বর্তমানে সে ইউক্রেনের হাঙ্গেরি বর্ডারে আটকে রয়েছে ।গভীর দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিদীপের বাবা ও মা।

জানা যায়,2018 সালে অভিদীপ ইউক্রেনের ডাক্তারি পড়তে যায়।বর্তমানে অভিদীপ ইউক্রেনের কীভে বোগোমোলোটস (Bogomolets)ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের ছাত্র ।কিন্তু গত 24শে ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর ইউক্রেনের কীভে অভিদীপের মতো দিশেহারা হয়ে পড়ে হাজার হাজার ভারতীয় পড়ুয়া।অভিযোগ, এই সময় ভারতীয় দূতাবাস দায়সারা পরামর্শ ছাড়া আর কোন সাহায্যই করেনি।এইরকম পরিস্থিতিতে অভিদীপ নিজে ভারতী জাতীয় পতাকা তৈরি করে,সেই তেরঙ্গা ঝান্ডাকে সঙ্গী করেবেরিয়ে পরে।এবং দীর্ঘ ট্রেন যাত্রার পর সে পৌঁছায় পশ্চিম ইউক্রেনের লাভিভে।সেখান থেকে অভিদীপ জীবনের ঝুঁকি নিয়ে গতকাল পৌঁছায় ইউক্রেন-হাঙ্গেরী বর্ডারে।ভারতীয় দূতাবাস সূত্রে খবর আগামী দুএকদিনের মধ্যেই ভারতীয় দূতাবাসের সাহায্যে অভিদীপরা ফিরবে দিল্লিতে।

কিন্তু যতক্ষণ না বাড়ির ছেলে বাড়িতে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে বাবা তপন দত্তের এবং মা শর্মিষ্ঠা দত্তের। তবে ইউক্রেনের অবস্থা ভালো হলে আবারো ছেলেকে সেই দেশেই ডাক্তারি পড়তে পাঠাবেন বলে মনস্থির করেছেন তার মা শর্মিষ্ঠা দত্ত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories