Saturday, July 25, 2026
32 C
Kolkata

কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি।

 

রিপোর্টার
শাওন শান

কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।

টানা কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার শতাধিক চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। চরম হতাশা আর দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে ওইসব এলাকার মানুষ। তলিয়ে গেছে চরাঞ্চলের পাট ও সবজি ক্ষেত।

এছাড়া কামারজানি, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জে নদী ভাঙ্গন। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দুই শতাধিক চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। পানি বাড়ার সাথে সাথে তীব্র হয়েছে নদ-নদীর ভাঙন।

এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories