Saturday, June 20, 2026
31.7 C
Kolkata

টাঙ্গাইলের চারাবাড়ি সেতু সড়কে তীব্র ভাঙণ, অবৈধ বালু উত্তোলন

কাওসার আলী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চারাবাড়ি সংলগ্ন ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কটি দ্বিতীয় বারের মত অর্ধেকের বেশি ধসে পড়েছে। ফলে পশ্চিমাঞ্চলের সঙ্গে টাঙ্গাইল শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ন এই সড়কে প্রতিদিন সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করে।
সড়ক ধসে যাওয়ার ফলে ব্রীজের উপর দিয়ে মানুষ হেটে চলাচল করছে। সিএনজি ও ব্যাটারি চালিত অটো চালকরা উভয় পাড়ে যানবাহন পার্কিং করে রেখেছে। শ্রমিকরা জিও ব্যাগে বালু ভর্তি করে রাস্তা মেরামতের চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, বর্ষার শুরু থেকে ব্রীজের ৫’শ গজ দক্ষিণে কয়েকটি অবৈধ ড্রেজারের মাধ্যমে নদী থেকে ড্রেজিং করে মাটি তোলা হচ্ছে। সেই মাটি ভারি ট্রাক দিয়ে ব্রীজের পশ্চিম পাশে লিংক রাস্তা দিয়ে আনা নেওয়া সময় ভাঙ্গনের স্থানে প্রচুর চাপ পড়ে। যার ফলে ওই রাস্তার মাটি ধসে গিয়ে টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কের যোগাযোগ ব্যাহত হয়েছে। অবৈধ ড্রেজিং এর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালো প্রয়োজনীয় কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয়ে কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল আলী বলেন, মাটির ট্রাক মোড় নেওয়ার সময় অধিক চাপে রাস্তাটি ধসে পড়েছে। ফলে পশ্চিম টাঙ্গাইলের মানুষ খুব কষ্টে শহরের সাথে যাতায়াত করছে। অবৈধ ড্রেজিং এর বিষয়ে প্রশাসনকে অতিহিত করা হলেও অবৈধ ড্রেজার বন্ধ হয়নি।
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম আজম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা সচল করার জন্য এলজিইডি’র পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অপর দিকে স্থায়ী সমাধানের জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories