Friday, October 23, 2026
27 C
Kolkata

নাটোরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষকদের এক ঘাতক সিদ্দিকুর আটক:

জাহিদ হাসান, রিপোর্টার, এনবিটিভি।

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে ক্ষেতে শাক তুলতে গিয়ে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত রফিক সেখ (৩৫) ও সিদ্দিকুর রহমান (৩৭) নামে দুইজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছে।

রফিক উপজেলার বনপাড়া পৌরশহরের বেড়পাড়া মহল্লার বাদশা মিয়ার ছেলে ও সিদ্দিকুর একই এলাকার মান্নান প্রামাণিকের ছেলে। পুলিশ সোমবার সকালে সিদ্দিকুরকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে এবং প্রধান আসামী রফিককে আটকের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশী চালাচ্ছে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি বনপাড়া বেগম রোকেয়া সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

বড়াইগ্রাম থানার এসআই সামসুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রী বাড়ির অদূরে একটি ক্ষেতে শাক তুলতে যায়। এসময় অভিযুক্ত রফিক ও সহযোগী সিদ্দিকুর মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভূট্টা ক্ষেতের ভিতরে নিয়ে যায় এবং রফিক তাকে ধর্ষণ করে। পরবর্তীতে সিদ্দিকুর ধর্ষণ করতে উদ্যত হলে মেয়েটির চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে তারা উভয়ে দ্রুত পালিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার হওয়া মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামী একজনকে আটক করা হয়েছে এবং অপর আসামীকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories