Monday, July 27, 2026
27.1 C
Kolkata

পুকুরে বিষ প্রয়োগ করে ১৬ লাখ টাকার মাছ নিধন বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শিমুল আলী, 

স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোরের গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ১৬ লাখ টাকার মাছ নিধনের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি পুুকুর মালিক মোশারফের ছেলে আলী হাসান । মঙ্গলবার সকালে গুরুদাসপুর মডেল প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি ।
সংবাদ সম্মেলনে ভুক্তভুগি পুকুর মালিকের ছেলে আলী হাসান অভিযোগ করে বলেন, চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া মৌজার খতিয়ান ৭৭৭ ও ৬৩০ দাগের ১২বিঘা জমিটি তার বাবা মোশারফ হোসেন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নান পৈত্রিকসুত্রে ভোগ দখল করে আসছেন। ৪৯ বছর আগে অন্যের ১২ বিঘা জমি নকল কাগজপত্র তৈরি করে রেজিষ্ট্রি করে বাবা ও মায়ের নামে দিয়েছিলেন উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিমনওপাড়া গ্রামের মোজাহিদ ইসলাম। এখন নিজেদের দাবী করে বিভিন্ন ভাবে হযরানী করা হচ্ছে তাদের। সম্প্রতি গত ২৩-০৭-২০২০ইং তারিখ দিবাগত রাতে প্রকাশ্যে পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। এতে ১৬ লাখ টাকার মাছ মারা যায়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় তার চাচাতো ভাই আব্দুল মান্নানের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ মুজাহিদসহ তার ১০ ওয়ারীশের নামে একটি এজাহার দায়ের করেছেন। ঘটনার ৫ দিন হয়ে গেলেও মামলার কোন অগ্রগতি নেই। প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে মাছ নিধনকারী আসামীরা। জাল দলিল করে নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় পুকুরে বিষ প্রয়োগ ও কলা কেটে নিয়ে যাচ্ছে তারা। ভুয়াকাগজে জমিরেজিষ্ট্রির প্রতারনার মামলাও রয়েছে তাদের নামে।
এব্যাপারে অভিযুক্ত মোজাহিদ সোমবার মুঠোফোনে দাবী করেন- তাদের কাগজপত্র সঠিক রয়েছে। জাল দলিলের বিষয়টি নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলায় করায় তারাও আদালতে পাল্টামামলা দায়ের করেছেন। আদালতেই চুড়ান্ত ফায়সালা হবে।
ভুয়াকাগজে জমিরেজিষ্ট্রির প্রতারনার মামলা, পুকুরের মাছ নিধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহরুল ইসলাম বলেন মামলা ও অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories