Friday, October 23, 2026
30 C
Kolkata

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর স্মরণ সভা ও দোয়া মাহফিল।

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর স্নেহের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল হাই স্মরণে সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে মহামান্য রাষ্ট্রপতির পারিবারিক সদস্যবৃন্দের আয়োজনে এই স্মরণ সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির সহোদর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক নূরু।

এতে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল হাই এর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল ইসলাম, কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সড়ক ও জনপদের অতিরিক্ত প্রকৌশলী মাইনুল হাসান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম,প্রমুখ।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories