Thursday, October 22, 2026
29 C
Kolkata

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যাই, বলছে রিপোর্ট

এনবিটিভি ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এনিয়ে জল্পনা চলছিলই। অবশেষে অভিনেতার মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেল পুলিস।

অভিনেতার চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টেও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার কারণে, শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথাই বলা হয়েছে। চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টে সাক্ষর করেছেন ৫ জন চিকিৎসক। অভিনেতার দেহে কোনও লড়াই বা আঘাতের চিহ্ন নেই বলে জানানো হয়েছে রিপোর্টে। এমনকি সুশান্তের নখও পরিস্কার ছিল বলে ব্যাখ্য করা হয়েছে। অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যে আত্মহত্যা, এখানে আর অন্য কোনও তত্ত্ব নেই বলে রিপোর্টে বলা হয়েছে। আর অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সুশান্তের মৃত্যুর কোনওরকম যোগ নেই বলে জানিয়েছে পুলিস।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টেও গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যুর কথা বলা হয়েছিল। সেই রিপোর্টে সই করেছিলেন তিন জন চিকিৎসক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ফরেন্সিক রিপোর্টও দ্রুত জমা করতে বলে নির্দিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে পুলিস। এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মোট ২৩ জনের বয়ান নেওয়া হয়েছে বলে খবর।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories