Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

৩৫০ কোটি খরচে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হবে ভারতের রাজস্থানে

এনবিটিভি ডেস্ক: বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম-ও এবার হবে ভারতে। রাজস্থানে ৩৫০ কোটি টাকা খরচ করে ১০০ একর জমির উপর তৈরি করা হবে এই স্টেডিয়াম।

আহমেদাবাদের মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ শেষের দিকে। ওই স্টেডিয়ামে ১ লাখ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম মেলবোর্নে ১.০২ লাখ দর্শক বসে ম্যাচ দেখতে পারেন। জানা যাচ্ছে রাজস্থানের স্টেডিয়ামে দর্শকাসন সংখ্যা হবে ৭৫ হাজার।

রাজস্থানের ওই স্টেডিয়াম নির্মাণের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে সেখানে। এই মাঠে রনজি ম্যাচ আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। ইন্ডোর গেমস আয়োজ করার জায়গা থাকবে। এছাড়া ক্লাব হাউস ও চার হাজার গাড়ি পার্কি-এর ব্যবস্থা করা হবে।

এবার প্রশ্ন হল দেশের এই পরিস্থিতিতে ৩৫০ কোটি টাকা আসবে কোথা থেকে! জানা যাচ্ছে, ৯০ কোটি টাকা বিসিসিআই দেবে।  রাজস্থান বিসিসিআই-এর কাছে আরও ১০০ কোটি টাকার গ্র্যান্ট চাইবে। ১০০ কোটি টাকা লোন নেওয়া হবে। আর বাকি ৬০ কোটি টাকা স্টেডিয়ামের কর্পোরেট বক্স বিক্রি করে তোলা হবে।

এই স্টেডিয়ামে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট অ্যাকাডেমি গড়া হবে। দর্শকদের জন্য থাকবে দুটি রেস্তোঁরা। এছাড়া আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের জন্য থাকবে ৩০টি নেট। থাকবে ২৫০ আসন বিশিষ্ট প্রেস কনফারেন্স রুম।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories