Friday, July 24, 2026
26.5 C
Kolkata

আকাশছোঁয়া পেট্রোল-ডিজেল! দাম বাড়ল টানা ১৭ দিন

এনবিটিভি ডেস্ক: বিরাম নেই। পরপর ১৭ দিন জ্বালানি তেলের দাম বাড়ল। মঙ্গলবারও সারা দেশে পেট্রোলের দাম লিটারে বাড়ানো হয়েছে ১৮ থেকে ২০ পয়সা। পাশাপাশি ডিজেল লিটারে ৫৫ পয়সা বেড়েছে এদিন। সবমিলিয়ে গত ১৭ দিনে পেট্রোলের দর বাড়ল লিটারে সাড়ে ৮ টাকা, ডিজেলের ১০ টাকারও বেশি। পেট্রোলের পর এবার ডিজেলও লিটার প্রতি ৮০ টাকা ছুঁতে চলেছে। দিল্লিতে ডিজেল লিটারপিছু ৭৯.৪০ পয়সা, পেট্রোল ৭৯ টাকা ৭৬ পয়সা। ৭ জুন থেকে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দর।

সবথেকে বেশি দাম দিতে হচ্ছে জয়পুরে। সেখানে পেট্রোল ৮৭ টাকা, ডিজেল ৮০ টাকা ৩৬ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৬ টাকা ৫৪ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৭৬ পয়সা। কলকাতায় পেট্রোল লিটারে ৮১ টাকা ৪৫ পয়সা, চেন্নাইয়ে ৮৩ টাকা ৩৫ পয়সা, ভুবনেশ্বরে ৮০ টাকা ৩২ পয়সা, বেঙ্গালুরুতে ৮২ টাকা ৩৫ পয়সা, লখনউয়ে ৮০ টাকা ৫৫ পয়সা, পাটনায় ৮২ টাকা ৮৫ পয়সা, তিরুঅনন্তপুরমে ৮১ টাকা ৪৮ পয়সা।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories