Monday, July 27, 2026
26.6 C
Kolkata

গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত ৬৩০ : মৃত্যু-১২

মো: সাগর ইসলাম,

স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ-

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় ২৯ জুলাই বুধবার নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬৩০ জন। জেলায় চিকিৎসাধীন আছেন ২৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩০ জন এবং মারা গেছেন ১২ জন। মঙ্গলবার রাত সাড়ে আটটায় প্রাপ্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে আরো ১২ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। নতুন করে আক্রান্ত ১২ জনের মধ্যে সদরে ৬ জন, পলাশবাড়ীতে ১ জন, ফুলছড়িতে ৩ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় ২ জন রয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৩০ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ২২৩ জন (এরমধ্যে পৌর এলাকায় ১১৭ জন) করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরে ১৫০ (এরমধ্যে পৌর এলাকায় ১১৭ জন), পলাশবাড়ীতে ৭৩ (এরমধ্যে পৌর এলাকায় ৪৭ জন), সাদুল্লাপুরে ৫২, সাঘাটায় ৪৬, সুন্দরগঞ্জে ৫৩ (এরমধ্যে পৌর এলাকায় ২৫ জন) এবং ফুলছড়ি উপজেলায় ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২৮৮ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৯১ জন গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জে ২৪ জন, সাদুল্লাপুরে ২০ জন, গোবিন্দগঞ্জে ৭৮ জন, সাঘাটায় ২২ জন, পলাশবাড়ীতে ৩৭ জন ও ফুলছড়িতে ২১ জন।

গাইবান্ধায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এরই মাঝে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে জেলায় সুস্থ হয়ে উঠছেন অনেকেই। করোনাকে জয় করে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩০ জন। এরমধ্যে গাইবান্ধা সদরে ৫৯ জন, সুন্দরগঞ্জে ২৮ জন, সাদুল্লাপুরে ৩১ জন, গোবিন্দগঞ্জে ১৪০ জন, সাঘাটায় ২৪ জন, পলাশবড়ীতে ৩২ জন ও ফুলছড়িতে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১২ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ২ জন, সাদুল্লাপুরে ১ জন, পলাশবাড়ীতে ৪ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, জেলায় করোনা ‘পজিটিভ কেসগুলোর অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে’। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories