Thursday, October 22, 2026
32 C
Kolkata

নাটোরে পাট ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার।

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার,নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে পাটক্ষেত থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ইকরি গ্রামের একটি পাটক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মোবারক একই গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোবারক সন্ধ্যার আগে গ্রামের চায়ের স্টলে চা ও পান খেয়ে মাঠে গরু আনতে যায়।

কিন্তু সন্ধ্যার পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে পাটক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা মোবারককে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে।

Hot this week

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

Topics

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

Related Articles

Popular Categories