Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

বাজারে আসার ৫০ সেকেন্ডেই সব বিক্রি হয়ে গেল চিনা সংস্থা Redmi-র নতুন স্মার্টফোন

এনবিটিভি ডেস্ক: বাজারে আসার মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল সব Redmi Note 9 Pro Max স্মার্টফোন। জনপ্রিয় চিনা সংস্থার নতুন স্মার্টফোন বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে ‘আউট অব স্টক’ হয়ে গেল। আর তাতেই প্রশ্ন জাগছে, চিনা দ্রব্য বয়কটের ডাক কি তবে শুধু সোশ্যাল মিডিয়া ও মিছিলেই সীমাবদ্ধ?

ভারতে সংস্থার প্রধান মনুকুমার জৈন এদিন টুইট করে Redmi Note 9 Pro Max-এর বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানান। তিনি লেখেন, “আজকের সেল-এ ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়।” সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার।

অল্প সময়েই বিক্রি হয়ে যাওয়ায় অনেকে উইশলিস্টে রেখেও Redmi Note 9 Pro Max কিনতে পারেননি। ফলে তাদের জন্যও আগামী সপ্তাহেই আরও বেশি স্টকসহ ফোন সেল-এ আনা হবে বলে জানিয়েছেন মনুকুমার। যদিও জানিয়ে রাখা ভাল, ঠিক কটা স্মার্টফোন বিক্রয় হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা।

তবে এই প্রথম নয়, বিভিন্ন চিনা সংস্থারই স্মার্টফোনেরই যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। উদাহরণস্বরূপ গত সপ্তাহ থেকেই বেশ ভালই বিক্রি হচ্ছে Oneplus ও Xiaomi-এর নতুন মডেলগুলির। অর্থাত্, অনলাইনে প্রতিবাদের ঝড় উঠলেও অনলাইনেই দিব্যি চাহিদা রয়েছে চিনা সংস্থার স্মার্টফোনের।

ওয়াকিবহাল মহলের মতে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। ভারতে জনপ্রিয় চিনা স্মার্টফোন সংস্থার সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে কম থেকে মধ্য বাজেট সেগমেন্টে চিনা স্মার্টফোন বাদ দিলে খুব কম সংস্থারই অপশন থাকে। তাছাড়া চিনা সংস্থাগুলিতে সাধ্যের মধ্যেই ফিচারের পরিমাণও অনস্বীকার্যভাবে বেশি।

একসময়ে চিনা স্মার্টফোন দ্রুত খারাপ হওয়ার বদনাম থাকলেও, সময়ের সঙ্গে ভারতের বাজারে ব্যবসার সম্ভাবনা দেখে সেদিকে নজর দিয়েছে চিনা সংস্থাগুলি। ভাল বিল্ড কোয়ালিটির দিকে নজর দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত সার্ভিস সেন্টার স্থাপন করেছে চিনা সংস্থাগুলি। ফলে, এই স্মার্টফোন সংস্থাগুলির উপর নির্ভরযোগ্যতা বেড়েছে ভারতীয় ক্রেতাদের।

সৌজন্য: Zee 24 Ghanta

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories