Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বিষ ছড়ানোর চেষ্টা, সতর্ক প্রশাসন! পাকিস্তানে হিন্দু নির্যাতনের ছবি তেলিনিপাড়ার বলে প্রচার

এনবিটিভি ডেস্কঃ ভদ্রেশ্বর থানার তেলিনিপাড়ায় হিংসার ঘটনায় কঠোর প্রশাসন। তিনদিনের বেশি সময় ধরে সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত তেলিনিপাড়া। রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর টুইট করে জানিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ ১২৯ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। আরও বেশ কিছু দুষ্কৃতীদের ধরপাকড় চলছে। বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, কিছু দুর্বৃত্ত এলাকায় উসকানি দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে স্বরাষ্ট্রদপত্র। কিন্তু এসবের মধ্যেও প্রশাসনের মাথাব্যথা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ও ভিডিও।

তেলিনিপাড়ায় ১৪৪ ধারা জারি রয়েছে। ১৭ মে পর্যন্ত হুগলির ১১টি থানা এলাকায় ইন্টারনেট ও কেবল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু তার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ কিছু হিংসাত্মক ছবি ও ভিডিও। দাবি করা হচ্ছে, এগুলি তেলিনিপাড়ায় অশান্তির দৃশ্য। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, সেগুলি সবই ভুয়ো। পাকিস্তানে হিন্দু নির্যাতনের ছবি ও ভিডিও তেলিনিপাড়ার বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের ফ্যাক্ট চেক অভিযানের মাধ্যমে জানতে পেরেছে, এই হিংসার ছবি ও ভিডিও পাকিস্তানের। যে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেগুলি অধিকৃত কাশ্মীরের বালোচিস্তানের এবং পাঞ্জাব প্রদেশের।

সুত্রঃ সংবাদ প্রতিদিন

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories