Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

মেয়েকে অশ্লীল কটুক্তি, প্রতিবাদ করায় মা ও খালাকে কুপিয়ে জখম:

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় মেয়েকে অশ্লীল কটুক্তি করার প্রতিবাদ করায় মা ও খালাকে কুপিয়ে রক্তাক্ত যখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫জুন) রাত ৮ টার দিকে আহতদের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের গাড়ীর ড্রাইভার শুক্তাগড় এলাকার শহিদুল ইসলামের স্ত্রী নয়ন বেগম (৩৫) ও নয়ন বেগমের বড় বোন কাজল বেগম (৪০)।

আহত নয়ন বেগমের স্বামী শহিদুল ইসলাম জানান, প্রতিবেশি মৃত. আ: হকের ছেলে আলমগীর হোসেন আমার প্রাপ্ত বয়স্ক মেয়েকে অশ্লীল ভাষায় খারাপ কথা বললে আমার স্ত্রী নয়ন বেগম এর প্রতিবাদ করে। অশ্লীল কুটক্তিকারী আলমগীর ও তার স্ত্রী এতে আমার স্ত্রী নয়ন বেগমের উপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত আহত করে। এসময় স্ত্রীর বড় বোন কাজল বেগম নয়নকে বাচাতে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তৎক্ষনাত স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রাত সাড়ে ৮ টার দিকে মাথায় রক্তাক্ত মারাত্মক জখম অবস্থায় মধ্যে বয়সী দুই নারী চিকিৎসা নিতে আসলে উভয়কে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রাখা হয়।

অভিযুক্ত আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করে জানান, আমি তাদেরকে মারিনী বরং তারা আমাকে, আমার মেয়েকে ও আমার স্ত্রীকে মারধর করেছে।

এ বিষয়ে রাজাপুর থানা ওসি তদন্ত আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories