Friday, October 23, 2026
28 C
Kolkata

১৪৯ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে সভাপতি পদটি শুণ্য হয়ে যাওয়াতে সাবেক সিনিয়র সহ,সভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে এ কমিটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

গত ২৮ জুলাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুর পর এ কমিটিতে নতুন করে সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো। এছাড়া সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল পুরনো কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি পুনরায় একই পদে বহাল থাকলেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories