Friday, October 30, 2026
26 C
Kolkata

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযান : ২ মাদক সম্রাট আটক

রিপোর্টার

মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। সেই উদ্যোগকে সাফল্য করতে ও সেই লক্ষে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে, চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক এর নেতৃত্বে এসআই মোঃ তৌহিদুর রহমান শেখ, এএসআই মোঃ মসলেম উদ্দিন, এএসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট ওমর আলীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজাসহ সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আটক করেন।

আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনার কুড়ুলগাছি পশ্চিম পাড়ার মো: আলম হোসেনের ছেলে ওমর আলী (৩০)। আটককৃত ওমর আলীর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
এদিকে আরো একজন সাজা সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। এএসআই মোঃ সাঈদুজ্জামান, এএস,আই মোঃ মুজিবর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দামুড়হুদা থানার চন্দ্রবাস গ্রামের কাদের বিশ্বাসের ছেলে মোঃ আক্তারুল ইসলাম বাবুকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ০১টি সাজা সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সে।
একের পর এক মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকসহ থানার সকল পুলিশ সদস্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories