Friday, October 30, 2026
26 C
Kolkata

নাটোরের লালপুরে মাদক বিরোধী সভা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন

শিমুল আলী, 

স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোরের লালপুরে মাদক বিরোধী সভা, করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন আজ বুধবার (২২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়।
ড্রাগ অ্যাবিউজ রেজিসটেনস্ এন্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও) প্রকল্পের অধীনে ও ইউএসএআইডি ও ইউকেএআইডি এর অর্থায়নে উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে লাইট হাউজ, ঢাকা আহ্ছানিয়া মিশন, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এবং নারী ও শিশু কল্যান সোসাইটি (এনএসকেএস)। অনুষ্ঠানটি আয়োজন করে দুড়দুড়িয়া ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি।
প্রকল্প কমিটির উপজেলা কো অর্ডিনেটর ইসরাফিল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আকতারী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের সদস্য হিরা খাতুন, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
মাদক বিরোধী সভা শেষে উপস্থিতদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories