Friday, October 23, 2026
31 C
Kolkata

চুয়াডাঙ্গা রেলবাজারের সুরুজ ফার্মেসীতে থানা পুলিশের অভিযান : টাপেন্টাসহ আটক ৫

রিপোর্টার 

মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস টিম কতৃক পৃথক অভিযানে ৭১ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৪২ টি চোরাই মোবাইলসহ মাদকব্যাবসায়ি ৫ জনকে আটক করে পুলিশ। ট্যাপেন্টাডল বা টাপেন্টা জাতীয় ঔষধ সংগোপনে দোকানে রেখে দেদারছে প্রেসক্রিপশন ব্যতীত তরুণ যুবকদের মাঝে বিক্রয়ের চেষ্টাকালে, গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে চুয়াডাংগা সদর ফাঁড়ি পুলিশের টিএসআই ওহিদুল ইসলাম সহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচলনাকালে গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৮ টার সময় চুয়াডাংগা পৌরসভাধীন রেলপাড়া বাজারস্থ আসামী সুরুজ ফার্মেসী দোকানের সামনে এবং দোকানের মধ্য হতে বড় মসজিদপাড়ার -মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (৫০), সাতগাড়ী গ্রামের মোঃ রবিউল হকের ছেলে আকাশ (২৫), জাফরপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মোঃ স্বপন (১৮), মোমিনপুর গ্রামের আজিবার রহমানের ছেলে মেহেদী হাসান(২৫) ও লালুর ছেলে মনিরুল ইসলাম (২০), সকলে থানা ও জেলা চুয়াডাঙ্গা। আসামি মোট ০৫ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামীদের দখল হইতে ৭১ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৪২ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে এবং চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে আসামি মনির এর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা রুজু করা হয়েছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories