Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ঝড়ের দাপট কেড়ে নিয়েছে শেষ সম্বল, সরকারি সাহায্যের আশায় দিন কাটছে মালদার জয়ন্তী দেবীর

গোলাম হাবিব, এনবিটিভি, মালদা: মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বাস করতেন কমল মন্ডল, কিছুদিন আগেই তিনি মারা যান। স্বামী মারা যাওয়ার পর জয়ন্তী মন্ডল তার ৪ সন্তানদের নিয়ে সেখানেই বাস করছেন। সম্বল বলতে একখানা ঘর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সেটাও ভেঙে তছনছ হয়ে গিয়েছে। থাকার জায়গা বলতে এখন আর কিছুই নেই। আর এই খারাপ পরিস্থিতিতে মানবিক প্রতিবেশী বিজয় মন্ডল তাদের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের নিজেদের বাড়ীতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের মানুষদের সহায়তায় দিন কাটছে, মুখে উঠছে সামান্য খাবার। কিন্তু এভাবে কতদিন চলবে সেই দুশ্চিন্তা গ্রাস করেছে জয়ন্তী দেবীকে। নিজের অসহায়তার কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন তিনি। আজ স্বেচ্ছাসেবী সংস্থা ‘নতুন আলো’ র পক্ষ থেকে আব্দুল্লাহ বাবু ও যুবরাজ বাবু গিয়ে জয়ন্তী দেবীর সাথে দেখা করেন। সবরকম আশ্বাস দেন তারা। তিনিও সকলকে অনুরোধ করেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

অসহায় দরিদ্র জয়ন্তী দেবী সরকার পক্ষের কাছে ঘরের জন্য আর্জি জানালেও বার বার খালি হাতে তাকে ফিরতে হয়েছে। আর আজকের পরিস্থিতিতে দাঁড়িয়েও প্রাপ্তির সেই ভাঁড়ার শূন্যই রয়ে গিয়েছে। জানা যায় বিভিন্ন সক্ষম ব্যক্তিরাও সরকারি সাহায্যে ঘর পেয়েছেন, কিন্তু জয়ন্তী দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি প্রশাসন। তবে সম্বলহীন মহিলার পাশে এসে দাঁড়ানো হবে বলে জানা গেছে। তবে প্রশাসন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবে বলে জানা গেছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories