Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

স্ত্রীর পরকিয়ায় বড়ভাইয়ের হাতে ছোট ভাই খুন।

স্ত্রীর পরকিয়ায় বড়ভাইয়ের হাতে ছোট ভাই খুন।

স্টাফ রিপোর্টার নাটোর : নাটোরে স্ত্রীর সাথে বড় ভাইয়ের পরকিয়ার জেরে ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ওমর ফারুক ওরফে মিঠু সদর উপজেলার সিংহারদহ এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী আম্বিয়া বেগম তার ভাসুর আব্দুল কাদেরকে সাথে নিয়ে মিঠুকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার এক প্রেস বিফিংএ পুলিশ সুপার লিটন কুমার সাহা এই স্বীকারোক্তির বিষয়ে জানান।

পুলিশ সুপার আরও জানান, চলতি মাসের ৩ তারিখে ভাটা শ্রমিক ওমর ফারুক ওরফে মিঠুর লাশ তার বাড়ির উঠানে উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হলে বের হয়ে আসে এক লোমহর্শক কাহিনী। স্বামীর বড় ভাইয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পরেন আম্বিয়া। ভাসুর আম্বিয়াকে বিয়ে করতে চাইলে মিঠুকে মেরে রাস্তা পরিস্কার করার পরিকল্পনা করে তারা।

পরিকল্পনা মতে প্রথমে পান্তা ভাতের সাথে তিনটি ঘুমের ওষুধ খাওয়ানো হয় মিঠুকে। সে ঘুমিয়ে পড়লে বড় ভাই কাদের গামছা দিয়ে মিঠুর গলায় পেচিয়ে ধরে। কিছুক্ষণ পরে মৃত্যু নিশ্চিত হলে লাশ নিয়ে বাড়ির পাশে পুকুড়ে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল এমন সময় মাটি বহন কারী ট্রাকের আলো দেখতে পেয়ে লাশটি বাড়ির সামনে রেখে পালিয়ে যায় তারা। আম্বিয়া ও কাদেরকে এই হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories