Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রানীনগরে শুরু হল ‘উন্নয়নের পথে এগারো বছর’ কর্মসূচি

আজ রানীনগর 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলো সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য শুরু হলো ‘উন্নয়নের পথে এগারো বছর’ এর দ্বিতীয় দিনের কর্মসূচি।

দীর্ঘ ১১ বছর ধরে রাজ্য সরকার যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প গুলো শুরু করেছিল সেই সমস্ত প্রকল্প গুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আগামী কুড়ি তারিখ পর্যন্ত এই কর্মসূচি রাজ্যজুড়ে চলবে জানা যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট লাপ্পা ডাবলু সেরপা ।

রানীনগর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ চক্রবর্তী মহাশয় জানান, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও দুয়ারের সরকার প্রকল্পের যে সমস্ত জনকল্যাণমূলক কাজ গুলো হচ্ছে সেই সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান আগামী কুড়ি তারিখ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে , উন্নয়নের পথে ১১ বছর, এই প্রোগ্রাম চলবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিডিও, বিএলআরও, এডিও, স্কুলের এসআই সহ অনেকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories