Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

এবার ট্রাম্পের তিন দশক পুরোনো সম্মাননা ডিগ্রী কেড়ে নিল বিশ্ববিদ্যালয়, ডিগ্রী প্রত্যাহার করল আরো ২ ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক : গত বুধবারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হাউসে ট্রাম্পের উগ্র সমর্থকদের সহিংস হামলায় মৃত্যু হয়েছে ৫ জনের। সম্ভবত, এই ঘটনাকে কেন্দ্র করেই ট্রাম্পের তিন দশক পুরনো সম্মাননা ডিগ্রী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য ইতিপূর্বে ট্রাম্পের ব্যক্তিগত টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট ও বন্ধ করা হয়েছে।

১৯৮৮ সালে ট্রাম্পকে এই সম্মাননা ডিগ্রি প্রদান করা হয় লেহিঘ বিশ্ববিদ্যালয় থেকে। সিএনএন এই সম্মাননা ডিগ্রী প্রত্যাবর্তন এর কারণ জানতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। বুধবারের ওই সহিংস ঘটনার দুইদিন পরে বিশ্ববিদ্যালয়টি ট্রাম্পের সম্মাননা ডিগ্রী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও তাকে দেওয়া ডিগ্রী প্রত্যাহার করে নিয়েছে ওয়াগনার কলেজ এবং রবার্ট গর্ডন ইউনিভার্সিটি।

যদিও, পরবর্তীতে জানা যায় যে, ট্রাম্প সমর্থকদের উগ্র সিদ্ধান্ত ও ট্রাম্পের তাতে উস্কানি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয় যে “এটি আমাদের গণতন্ত্রের ওপর সহিংস আঘাত, এবং এটা আমরা মেনে নিতে পারি না”।

বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিটাও এক টুইট বার্তায় বলেন “এই সিদ্ধান্তকে একটি বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে”।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories