Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ভারতের ভূখণ্ড দখলের হুমকি নেপালের প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : ভারতের দখলে থাকা তাদের দাবিকৃত এলাকা ফিরিয়ে নেওয়ার কথা বলে ফের বিতর্ক তৈরি করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ফিরিয়ে নেওয়া হবে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা এলাকা, এর জন্য সব কিছু করার হুঁশিয়ারি দিলেন ওলি। দিন কয়েক পরেই দুই দেশের বিদেশমন্ত্রীরা বৈঠকে বসবেন, তার আগে এই ধরণের মন্তব্য দুদেশের সম্পর্ক অবনতির কারণ হতে পারে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

রবিবার নেপালের প্রধানমন্ত্রী ওলি জানান ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুসারে এই সমস্ত  এলাকা নেপালের সীমানার অন্তর্ভুক্ত। উল্লেখ্য, জুন মাসেই নয়া ম্যাপ প্রকাশ করে নেপাল। আর সেই ম্যাপে নেপালের অন্তর্গত হিসেবে দেখানো হয় লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকাতিনটিকে। কাঠমাণ্ডুর দাবি, ১৮১৬ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধের পর সুগৌলি চুক্তি অনুসারে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ কোনওভাবেই ভারতের নয়।

ভারতকে আক্রমণ করে নেপালের প্রধানমন্ত্রী জানান, জানুয়ারি মাসের ১৪ তারিখে নেপালের বিদেশমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সেখানে তাদের জারি করা নতুন ম্যাপ নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিনের বিতর্কিত বিষয় উঠে আসবে। সমাধানের পথ খুঁজবে দুই দেশ।

ওলি জানান ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বদ্ধপরিকর তার সরকার। কিন্তু ভারতের সহযোগিতা ছাড়া তা সম্ভব হবে না। নেপাল নিজের স্বার্থ সুরক্ষিত রাখতে কোনও আপোষের পথে হাঁটবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিন ঘেঁষা মনোভাব নিয়ে চলা নেপালের ওলি সরকার ভারতের সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বজায় রেখে চলতে চাইছে। তাই দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে আদৌও কোনও সমাধানসূত্র বের হবে কীনা, তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে।

গত কয়েক মাস ধরে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গিয়েছে। আর নেপালের নতুন মানচিত্র প্রকাশের থেকেই তার সূত্রপাত। ভারতের তিনটি জায়গা নিজেদের মানচিত্রে রেখে বিতর্কের মুখে পড়ে নেপালের কমিউনিস্ট সরকার। এবার সেই মানচিত্রই ভারতে পাঠানোর সিদ্ধান্তও নেয় নেপাল।
শুধু ভারতেই নয়, গুগলে ও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও ওই মানচিত্র পাঠানো হয়েছিল অনেক আগে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories