Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

হালুয়াঘাটে বজ্রপাত নিরসনে ৫ শত তাল বীজ রোপন

মো. জাকিরুল ইসলাম

হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ও বজ্রপাত নিরসনে সহয়তাকারী হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় তাল বীজ রোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বর্ডার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে পশ্চিম দিকে দক্ষিণ নলকুড়া মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে ৫ শত তালের বীজ রোপণ করা হয়।

এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলার গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তাল বীজ রোপন শেষে আলোচনা সভায় সংগঠনটির পরিচালক শরীফ মল্লিক এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাইট মনীন্দ্র রেমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ আবুল কাশেম শেখ।
আরো বক্তব্য রাখেন- সূর্যপুর বাজার কমিটির সভাপতি জনাব আব্দুস সামাদ, গাজিরভিটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, কবি ও গবেষক পরাগ রিছিল এবং হালুয়াঘাট দর্পণ সম্পাদক- মাহমুদ আবদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব নূর হোসেন, ইউপি সদস্য জনাব মুখলেসুর রহমানসহ বর্ডার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যগণ।
এসময় বক্তারা দেশের এই করোনাকালে এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং পাশে থাকার সর্ব্বোচ্চ আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের পরিচালক শরীফ মল্লিক বলেন- গারো পাহাড়ের পাদদেশে উপজেলা গুলোতে আগামী ১০ বছরে ২০ হাজার তালের বীজরোপণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

Hot this week

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

Related Articles

Popular Categories